সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম সম্মাননা পেলেন  শামছুল আলম 

নিউজ ডেস্ক:

বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের সিনিয়র ভাইস-চেয়ারম্যান সাংবাদিক মোঃ শামছুল আলম সফল সংগঠক হিসেবে  বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম সম্মাননা পেলেন  শামছুল আলম (বিটিএসএফ) “সম্মাননা স্মারক” পেয়েছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শনিবার (৯ নভেম্বর ২০২৪) দুপুরে ঢাকার তোপখানা রোডের ধানসিঁড়ি রেষ্টুরেন্টে বিটিএসএফ ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

বিটিএসএফ-এর চেয়ারম্যান কায়সার হাসানের সভাপতিত্বে ও মহাসচিব মোঃ আল-আমিন শাওনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ও বিটিএসএফ-এর উপদেষ্টা অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সংগঠক ও বিটিএসএফ-এর কো-চেয়ারম্যান এ্যাড. শাহিদা রহমান রিংকু। প্রধান বক্তা ছিলেন বার্তা প্রবাহ পত্রিকার সম্পাদক ও বিটিএসএফ-এর উপদেষ্টা মোহাম্মদ মনির হোসেন কাজী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট জাদু শিল্পী ও বিটিএসএফ-এর উপদেষ্টা এ্যাড. মাসুদুর রহমান, ঢাকার লাবণ্য ক্রিয়েশনের চেয়ারম্যান ও বিটিএসএফ-এর উপদেষ্টা মোঃ মনিরুজ্জামান, ইদিলপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও বিটিএসএফ-এর উপদেষ্টা মোঃ দেলোয়ার হোসেন শিকারী, ডিপ্লোমা কৃষিবিদ ফোরাম বাংলাদেশের সভাপতি ও বিটিএসএফ-এর কো-চেয়ারম্যান শরীফ মোঃ আব্দুল কাদের, বাংলাদেশ প্যাকেজিং মালিক কল্যাণ পরিষদ ঢাকার সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান, রুদ্রকর নীলমনি উচ্চ বিদ্যালযের সহকারী প্রধান শিক্ষক সাইদ মাহমুদ।

বিশেষ বক্তা ছিলেন বিটিএসএফ-এফ ভাইস-চেয়ারম্যান ফাতেমা বেগম, এম, এ, গফুর মোল্লা, মাহবুবুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ভাইস-চেয়ারম্যান মু. হারিসুর রহমান, যুগ্ম মহাসচিব মোঃ ছবুর হোসেন, হামিদুল ইসলাম, আতিকুর রহমান, আসাদুজ্জামান মিঞা এবং বিটিএসএফ-এর কেন্দ্রীয় ও বিভিন্ন জেলার  নেতৃবৃন্দ।

মোঃ শামছুল আলম বিটিএসএফ এর উপদেষ্টা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ওয়েলফেয়ার ট্রাস্ট এর চেয়ারম্যান,
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ তথ্য মানবাধিকার ফাউন্ডেশনের সিনিয়র ভাইস-চেয়ারম্যান এবং
ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও) এর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।