সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

এক ঘণ্টার চেষ্টায় কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কড়াইলে বৌ-বাজার বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিসের সাত ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (১৮ ডিসেম্বর) ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম জানান, বিকেল ৫টা ১২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে বিকেল সোয়া ৪টার দিকে হঠাৎ আগুন লাগে এ বস্তিতে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট রওয়ানা দেয়। তবে রাস্তায় যানজটের কারণে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছাতে দেরি হয়।

ডিউটি অফিসার রাকিবুল ইসলাম বলেন, বিকেল ৪টা ৩৯ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণ শুরু করে। এরপর সাত ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আসে ৫টা ১২ মিনিটে। তবে আগুন এখনো নির্বাপণ হয়নি।

আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।