সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ধর্ষকের বিচার ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন।

নিজস্ব প্রতিবেদক:

নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলার সামনে আজ রোববার বেলা ১১টা থেকে প্রতিবাদ সমাবেশ করছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা প্রমুখ।

দেশব্যাপী ধর্ষণ, সন্ত্রাস ও বিচারহীনতার প্রতিবাদে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা
দেশব্যাপী ধর্ষণ, সন্ত্রাস ও বিচারহীনতার প্রতিবাদে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা:

এ ছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রসায়ন, ইংরেজিসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল বের করেছেন।

ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেছেন। তাঁরা নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ জানিয়েছেন এবং ধর্ষকের ফাঁসি দাবি করেছেন।

ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেছেনঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেছেন ছবি:

শিক্ষার্থীরা মুখে ও কপালে লাল কাপড় বেঁধে বিক্ষোভ করেন। ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’, ‘আমার মাটি আমার মা, ধর্ষকদের হবে না’, এ রকম নানা দাবি লেখা ছিল শিক্ষার্থীদের পোস্টারে; কণ্ঠেও একই স্লোগান।

শিক্ষার্থীরা জানান, দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রতিক সময়ে যেসব ধর্ষণের ঘটনা ঘটেছে, তার সুষ্ঠু তদন্ত এবং দ্রুততম সময়ের মধ্যে দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি দেখতে চান তাঁরা। বিশেষ করে মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন তাঁরা।

ধর্ষকের শাস্তি দাবিতে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভধর্ষকের শাস্তি দাবিতে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ ছবি:

তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় দেশব্যাপী ধর্ষণ, সন্ত্রাস ও বিচারহীনতার প্রতিবাদে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। ঢাকার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আজ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করছেন। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও একই কর্মসূচি রয়েছে।

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার মধ্যরাতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ তিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাঁরা ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত সময়ের মধ্যে দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানান।

দেশব্যাপী ধর্ষণের বিরুদ্ধে ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থীদের বিক্ষোভদেশব্যাপী ধর্ষণের বিরুদ্ধে ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থীদের বিক্ষোভ ছবি:

ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে রাজশাহী, খুলনা, সিলেটের শাহজালাল ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও।