সাম্প্রতিক
জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত দেশগুলো অনুদান চায়, ঋণ নয় বর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের প্রতি ডা. জুবাইদার আহ্বান রমজানে টিসিবির পণ্য বিক্রি নিয়ে সুখবর নাশকতার অভিযোগে ঢাবির ২ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত ফের লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা নিউমোনিয়ায় দেশে প্রতিদিন ৭৩ শিশু মারা যায় মোবাইল কোর্টের কার্যক্রমে ভিডিও ধারণ ও প্রচারে মিডিয়া সেল গঠনের নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের ককটেল আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী অভিশংসন প্রস্তাব ব্যর্থ, হেগসেথকে ছাড় দেবে না ডেমোক্র্যাটরা হামজা-ফারহানদের গোলবন্যার রাত, শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ
Skip to content

সাভারের ১০ গ্রাম রেলিক সিটির দখলে, প্রতিবাদ করায় এক যুবককে মারধর 

এস এম মনিরুল ইসলাম, সাভার: অনুমোদনহীন অবৈধ রেলিক সিটি। আছে পেশীশক্তি আর সন্ত্রাসী বাহিনী। এই দিয়েই সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর ও রাজাবারবাগের ১০ গ্রাম দখলে নেমেছে রেলিক সিটি নামের এক ভূঁইফোর আবাসন। গ্রামবাসী জমি রক্ষায় মানববন্ধন কর্মসূচি করায় তাঁদের উল্টো চাঁদাবাজ আখ্যা দিয়ে মারধর করে রেলিক সিটির সন্ত্রাসী বাহিনী। এতে নেতৃত্ব দেন রেলিক সিটির চেয়ারম্যান শাহ নেওয়াজ।

এ অন্যায়ের প্রতিবাদ করায় আজ মঙ্গলবার (২২ এপ্রিল) সালাউদ্দিন নামের এক যুবককে মারধর করে রেলিক সিটির সন্ত্রাসীরা।

মারধরে নেতৃত্ব দেন, রেলিক সিটির চেয়ারম্যান শাহ নেওয়াজ নিজে। শাহ নেওয়াজের নেতৃত্বে মঙ্গলবার দুপুরে গ্রামবাসীদের বিপক্ষে পাল্টা মানববন্ধন চলাকালে সালাউদ্দিন নিজ প্রয়োজনে রাস্তা দিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সামনে ‘চাঁদাবাজ’ চাঁদাবাজ’ বলে পরিচয় করিয়ে দেয়।

চটকদার বিজ্ঞাপন দিয়ে বোকা বানানো হচ্ছে ক্রেতাদের। বানিয়েছে ৮ হাজার ২৫১ বিঘার মেগা সিটির নকশা। অথচ, এক শতাংশ জমিও রেলিক সিটির নামে নামজারি নেই।

সেই নকশায় গ্রামবাসীর বাড়িঘর, স্কুল-মসজিদ, মাদ্রাসা, এতিমখানা-বৃদ্ধাশ্রম এর জায়গায় প্লট দেখিয়ে বিক্রি করছে রেলিক সিটি। এর প্রতিবাদে গত সোমবার এলাকায় গ্রামবাসী শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধন করায় গ্রামবাসীকে চাঁদাবাজ আখ্যায়িত করে পাল্টা মানববন্ধন কর্মসূচি করে রেলিক সিটি। এতে ভাড়াটে লোকজনসহ চিহ্নিত ভূমিদস্যুরা অংশ নেয়। ঘটনাস্থলে গেলে প্রতিবাদকারী যুবকের ওপর হামলে পড়ে রেলিক সিটির সন্ত্রাসীরা।