সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বদলির প্রলোভনে প্রাথমিক শিক্ষকদের কাউকে ঘুস না দিতে সতর্কবার্তা 

নিজস্ব প্রতিবেদক

বদলির আবেদনের প্রক্রিয়া চলাকালীন বিভিন্ন এলাকায় ‘বদলির প্রলোভন’ দেখিয়ে প্রাথমিকের সহকারী শিক্ষকদের কাছ থেকে ঘুস আদায়ের অভিযোগ উঠেছে একটি প্রতারকচক্রের বিরুদ্ধে। এ অবস্থায় শিক্ষকদের জরুরি সতর্কবার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা অফিসার মো. রোকনুজ্জামানের সই করা এক অফিস আদেশে এ বার্তা দেওয়া হয়।

এতে বলা হয়, একটি প্রতারকচক্র অসৎ উদ্দেশ্যে বিশাল অংকের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। শিক্ষক বদলি সংক্রান্ত কার্যক্রম প্রশাসন বিভাগের আওতাভুক্ত নয়। তাই সব শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্টদের এমন প্রতারণামূলক যোগাযোগ থেকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হলো। কেউ প্রতারণার আশ্রয় নিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সতর্কবার্তায় অধিদপ্তর জানিয়েছে, একজন ব্যক্তি অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) পরিচয়ে ফোন করে ২০ জনের কম শিক্ষার্থী আছে—এমন বিদ্যালয়ের শিক্ষকদের বদলির জন্য ৩০ হাজার টাকা দাবি করছেন। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ওই নম্বরটি অধিদপ্তরের কোনো কর্মকর্তা বা কর্মচারীর নয় এবং এ ধরনের কার্যক্রমের সঙ্গে প্রশাসন বিভাগের কোনো সংশ্লিষ্টতা নেই।