সাম্প্রতিক
জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত দেশগুলো অনুদান চায়, ঋণ নয় বর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের প্রতি ডা. জুবাইদার আহ্বান রমজানে টিসিবির পণ্য বিক্রি নিয়ে সুখবর নাশকতার অভিযোগে ঢাবির ২ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত ফের লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা নিউমোনিয়ায় দেশে প্রতিদিন ৭৩ শিশু মারা যায় মোবাইল কোর্টের কার্যক্রমে ভিডিও ধারণ ও প্রচারে মিডিয়া সেল গঠনের নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের ককটেল আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী অভিশংসন প্রস্তাব ব্যর্থ, হেগসেথকে ছাড় দেবে না ডেমোক্র্যাটরা হামজা-ফারহানদের গোলবন্যার রাত, শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ
Skip to content

বেবিচকে তথ্য অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

 

আজ ২৯ এপ্রিল ২০২৫ তারিখে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ “তথ্য অধিকার বিষয়ক” একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। বেবিচকের জনসংযোগ বিভাগ এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া, ওএসপি, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি (Air Vice Marshal Md Monjur Kabir Bhuiyan, OSP, BUP, ndc, nswc, afwc, psc)।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “তথ্য অধিকার আইন, ২০০৯ একটি যুগান্তকারী আইন যা প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে সহায়ক। বেবিচক সর্বদা তথ্য অধিকার আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।”

কর্মশালায় বেবিচকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক সাংবাদিক।

আলোচনায় বক্তারা তথ্য অধিকার আইনের সঠিক প্রয়োগ, তথ্য প্রাপ্তির পদ্ধতি এবং দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন।

এই ধরনের কর্মশালা জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকারি সেবায় দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।