সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নাটোরে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৮

ছবি: সংগৃহীত

 

নাটোরের বড়াইগ্রামে ট্রাকচাপায় নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। চালকসহ মোট আট মাইক্রোবাসযাত্রীর মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার আড়াইমারি তরমুজ পাম্প এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এ সময় মহাসড়কটিতে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

নিহতরা সবাই কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদাহ গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন আয়োয়ারা বেগম (৭৫), আঞ্জুমানয়ারা বেগম (৭৪), জাহিদুল ইসলাম (৬৫), সেলিনা বেগম (৫৫), ইতি খাতুন (৪৫), আমেনা বেগম (৫০), সীমা খাতুন (৩৫) এবং মাইক্রোবাসের চালক মেহেরপুর জেলার গাংনী উপজেলার নবীরুদ্দিনের ছেলে সাহাব হোসেন রুবেল (৩৫)।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন।

নান্নু নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, ঢাকা থেকে রাজশাহীগামী একটি সিমেন্টবোঝাই ট্রাক বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় কুষ্টিয়া থেকে সিরাজগঞ্জগামী একটি মাইক্রোবাসকে অন্য একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে চাপা দেয়। এতে মাইক্রোবাসের চালকসহ পাঁচজন ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ ও গুরুদাসপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে একজনের মৃত্যু হয়। এরপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

সড়ক ও জনপথ বিভাগের রাজশাহী সাব-ডিভিশন ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক বলেন, নিহতরা সবাই তার আত্মীয়। তারা সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার নান্দীরামধু গ্রামে অসুস্থ পুত্রবধূ শাফিয়া বেগমকে দেখতে যাচ্ছিলেন। কিন্তু পথেই ঘটে এই দুর্ঘটনা।

এনএনবাংলা/আরএম