সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সমাজের প্রতিটি পর্যায়ে গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তুলতে হবে – প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, গণতন্ত্র চর্চা করলে সমাজের বৈষম্য হ্রাস পায়। তাই বিদ্যালয়, অফিসসহ সমাজের প্রতিটি পর্যায়ে গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তুলতে হবে। যদি গণতান্ত্রিক চর্চা সমাজের প্রতিটি স্তরে চালু হয়, তাহলেই রাজনৈতিক স্তরে গণতন্ত্র স্থায়ী হবে।

আজ ঢাকায় মিরপুরস্থ প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) এ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ আয়োজনের অংশ হিসাবে চলচ্চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, জুলাই  গণঅভ্যুত্থানে শহীদরা যে কারণে আত্মত্যাগ করেছিলেন, আমাদেরকে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের চেষ্টা করতে হবে।  আমরা যদি বৈষম্যহীন একটি রাষ্ট্র গঠনের প্রচেষ্টা চালিয়ে যাই, তাহলেই তাদের প্রতি প্রকৃত সম্মান জানানো হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো: শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।