সাম্প্রতিক
জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত দেশগুলো অনুদান চায়, ঋণ নয় বর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের প্রতি ডা. জুবাইদার আহ্বান রমজানে টিসিবির পণ্য বিক্রি নিয়ে সুখবর নাশকতার অভিযোগে ঢাবির ২ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত ফের লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা নিউমোনিয়ায় দেশে প্রতিদিন ৭৩ শিশু মারা যায় মোবাইল কোর্টের কার্যক্রমে ভিডিও ধারণ ও প্রচারে মিডিয়া সেল গঠনের নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের ককটেল আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী অভিশংসন প্রস্তাব ব্যর্থ, হেগসেথকে ছাড় দেবে না ডেমোক্র্যাটরা হামজা-ফারহানদের গোলবন্যার রাত, শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ
Skip to content

চার্জে দেওয়া অটোরিকশা থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুতায়িত হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) ভোরে উপজেলার নেজামপুর ইউনিয়নের দক্ষিণপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নেজামপুর দক্ষিণপাড়ার মো. আলমগীরের স্ত্রী হাওয়া বেগম (৪২) ও মেয়ে আয়েশা বেগম (২৩)।

নাচোল থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আলমগীরের বাড়িতে ব্যাটারিচালিত একটি অটোরিকশা বৈদ্যুতিক চার্জে দেওয়া ছিল। ভোর সাড়ে ৫টার দিকে অটোরিকশাতে থাকা একটি ব্যাগ নিতে গিয়ে বিদ্যুতায়িত হন হাওয়া বেগম। তাকে বাঁচাতে গিয়ে মেয়ে আয়েশা বেগমও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

খবর পেয়ে পুলিশ মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান নাচোল থানার ওসি মনিরুল ইসলাম।

 

 

এনএনবাংলা/