সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু

 

দেশের তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। শুক্রবার ভোররাত থেকে সকাল পর্যন্ত এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

বগুড়ায় শুক্রবার সকাল ৭টার দিকে বগুড়া-সারিয়াকান্দি সড়কের ফুলবাড়ি কাঁঠালতলা এলাকায় একটি বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাবা-ছেলেসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন। একই পরিবারের মা ও মেয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রংপুরে ভোর ৪টার দিকে রংপুর নগরীর দমদমা এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে ঘটে আরেকটি দুর্ঘটনা। বালুবোঝাই ট্রাক একটি পিকআপভ্যানকে ধাক্কা দিলে মা-ছেলেসহ তিনজন মারা যান। আহত হন আরও তিনজন।

সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার এলাকায় সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান তিনজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এনএনবাংলা/