সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে

ফাইল ফটো

 

এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী মাসে, অর্থাৎ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে প্রকাশ হতে পারে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

তিনি জানান, পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করতে হয়। সে হিসাবে আগামী ১৯ অক্টোবরের মধ্যে অবশ্যই ফলাফল প্রকাশ করতে হবে। আশা করা হচ্ছে, নির্ধারিত সময়সীমার মধ্যেই ফল প্রকাশ সম্ভব হবে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুন। পরীক্ষার মূল সূচি অনুযায়ী শেষ হওয়ার কথা ছিল ১৩ আগস্ট। তবে কয়েকটি পরীক্ষা স্থগিত হওয়ায় সংশোধিত সূচি অনুযায়ী পরীক্ষা শেষ হয় ১৯ আগস্ট।

এবারের পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেয় ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী।

এনএনবাংলা/