সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আমি নির্বাচনে থাকব, প্রধানমন্ত্রী হওয়ার সিদ্ধান্ত দল ও জনগণের: তারেক রহমান

আগামী জাতীয় নির্বাচন ও নিজের সম্ভাব্য ভূমিকা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রধানমন্ত্রী হওয়ার সিদ্ধান্ত এককভাবে তার নয়, এটি নির্ভর করবে দল ও দেশের জনগণের সিদ্ধান্তের ওপর।

দীর্ঘ দুই দশক পর বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি একজন রাজনৈতিক দলের সদস্য, একজন রাজনৈতিক কর্মী। নির্বাচন মানে জনগণের সম্পৃক্ততা—সেখানে আমি দূরে থাকতে পারি না। স্বাভাবিকভাবেই মাঠে থাকবো, ইনশাআল্লাহ।’

সাংবাদিকদের এক প্রশ্নে, তিনি প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, এমন প্রশ্নে তারেক রহমান বলেন, ‘এটি তো আমার সিদ্ধান্ত না, এটি সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ।’

তবে নির্বাচনে সরাসরি অংশ নেওয়া প্রসঙ্গে তিনি স্পষ্টভাবে বলেন, ‘না না, সেটি তো নিব, কেন নিব না? অবশ্যই নিব।’

প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘সে সিদ্ধান্ত দল নেবে। দল কিভাবে করবে, সেটি দলের সিদ্ধান্ত।’

দীর্ঘদিন পর কোনো আন্তর্জাতিক গণমাধ্যমে মুখোমুখি হয়ে তারেক রহমান বলেন, তিনি একজন রাজনৈতিক দলের সদস্য এবং রাজনৈতিক কর্মী হিসেবে নির্বাচনের সঙ্গে সরাসরি যুক্ত থাকবেন। তার ভাষায়, ‘একজন রাজনৈতিক কর্মী হিসেবে নির্বাচনের সঙ্গে আমার ওতপ্রোত সম্পর্ক। জনগণের অংশগ্রহণ থাকবে এমন নির্বাচনে আমাকে আসতেই হবে।

এনএনবাংলা/