সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

শিক্ষকদের নতুন আলটিমেটাম, দাবি না মানলে আমরণ অনশন

 

২০ শতাংশ হারে বাড়িভাড়া বৃদ্ধি সহ তিন দফা দাবি আদায়ে টানা তিন দিন ধরে আন্দোলনে রয়েছেন দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। তবে এতদিনেও দাবির বিষয়ে কোনো আশ্বাস না পাওয়ায় তারা নতুন করে আলটিমেটাম দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে এবার আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা।

পূর্বঘোষণা অনুযায়ী, মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে শিক্ষকরা শহীদ মিনার থেকে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু করেন। তবে হাইকোর্টের কাছে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের অগ্রযাত্রা থামিয়ে দেয়। ফলে সেখানেই সড়কে অবস্থান নেন শিক্ষকরা এবং অবস্থান কর্মসূচি থেকেই অনশনের হুঁশিয়ারি দেন তারা।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী। তিনি বলেন, “আজ আমরা হাইকোর্টের সামনে অবস্থান করছি। আগামীকাল সকাল ১১টার মধ্যে আমাদের দাবি না মানলে আমরা শাহবাগে অবস্থান নেবো। সেখানেও দাবি পূরণ না হলে যমুনায় যাবো। এরপরও কোনো সাড়া না পেলে আমরণ অনশনে বসতে বাধ্য হবো।

এনএনবাংলা/