সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

‘আমার লোক তোমার লোক’ কালচার থেকে বিএনপি জামায়াতকে বের হতে হবে: আসিফ নজরুল

 

আমার লোক, তোমার লোক’ সংস্কৃতি থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শনিবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে আয়োজিত ‘বাংলাদেশ পুলিশের সংস্কার: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ আহ্বান জানান।

প্রথম আলো ও বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতি যৌথভাবে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।

বৈঠকে আসিফ নজরুল বলেন, গত ছয় মাসে মাত্র দু’জন পুলিশ কর্মকর্তার বদলিকে ঘিরে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দুই প্রধান দলের শীর্ষ নেতারা আমার সঙ্গে যোগাযোগ করেছেন। এক দল বলেছে— ওনাকে সরাতে হবে, আরেক দল বলেছে— কেন সরানো হলো! এভাবেই ‘আমার লোক, তোমার লোক’ সংস্কৃতি চলছে। বিএনপি-জামায়াতকে এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। একইভাবে এনসিপি ও ছোট দলগুলোকেও মুক্ত হতে হবে, কারণ এই ব্যাধি তাদেরও গ্রাস করতে পারে।

বৈঠকের শুরুতে বাংলাদেশ পুলিশের সংস্কার: চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন পুলিশের অতিরিক্ত আইজি (অবসরপ্রাপ্ত) ও কল্যাণ সমিতির সহসভাপতি ইয়াসমিন গফুর।

গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, সাবেক আইজিপি নুরুল হুদা, পুলিশ সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক শাহনাজ হুদা, কল্যাণ সমিতির সভাপতি এম আকবর আলী এবং মানবাধিকার কর্মী নূর খান।

এছাড়া বৈঠকে আরও অংশ নেন— বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের এবং পুলিশের অতিরিক্ত আইজিপি কাজী মো. ফজলুল করীম।

এনএনবাংলা/