সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

ফাইল ফটো

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনী আসনে কোনো প্রার্থী দেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (৪ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক ঐতিহাসিক ব্যক্তিত্ব। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা তার আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

এর আগে সোমবার (৩ নভেম্বর) বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে। তালিকা অনুযায়ী ফেনী-১, দিনাজপুর-৩ এবং বগুড়া-৭ আসনে লড়বেন খালেদা জিয়া।

বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার একদিন পরই এনসিপির এই ঘোষণা আসে। যদিও এর আগে দলটি জানিয়েছিল, তারা ৩০০ আসনেই প্রার্থী দেবে।

এদিকে দেশের বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে যে, সংস্কারপন্থি দল নিয়ে জোটে যাচ্ছে এনসিপি, পাশাপাশি তাদের সঙ্গে কথা চলছে বিএনপিরও। এই সিদ্ধান্ত তারই ইঙ্গিত কিনা তা ভবিষ্যতই বলে দেবে।

এনএনবাংলা/