সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ডেঙ্গু আজও প্রাণ নিল ৫ জনের, হাসপাতালে ভর্তি ১০৩৪

ছবি: শামীম আহমেদ

 

ডেঙ্গু প্রতিদিন ক্রমশ চোখ রাঙাচ্ছে, নীরবে মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। চলতি বছরের এই পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০৭। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ জনের মৃত্যু হয়েছে, আর তার আগের ২৪ ঘণ্টায় মারা গেছেন ১০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১,০৩৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৩৭১ জন, ঢাকার সিটি করপোরেশনের বাইরে ১৮৮ জন, বরিশাল বিভাগে ১৩৪ জন, চট্টগ্রাম বিভাগে ১০৩ জন, খুলনা বিভাগে ৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ৬৬ জন, রাজশাহী বিভাগে ৭৯ জন, রংপুর বিভাগে ৩৩ জন এবং সিলেট বিভাগে ৫ জন।

চলতি বছর এখন পর্যন্ত মোট ৭৬,০২৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

তুলনামূলকভাবে, ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,১১,২১৪ জন এবং মারা গেছেন ৫৭৫ জন। আর ২০২৩ সালের পুরো বছর জুড়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছিলেন ১,৭০৫ জন, হাসপাতাল ভর্তি হয়েছেন ৩,২১,১৭৯ জন।

ডেঙ্গুর এই সংক্রমণ ক্রমবর্ধমান আকার ধারণ করায় স্বাস্থ্য বিভাগ সতর্কতা জারি করেছে এবং জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে।

এনএনবাংলা/