সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

পাকিস্তান থেকে আনা ৩২ টন ‘পাখির খাদ্যে’ ২৫ টনই নিষিদ্ধ পপি বীজ

 

পাকিস্তান থেকে পাখির খাদ্য হিসেবে আমদানি করা ৩২ টন পণ্যের মধ্যে ২৫ টনই নিষিদ্ধ পপি বীজ পেয়েছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) কাস্টমসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

চট্টগ্রামের কোরবানিগঞ্জের মেসার্স আদিব ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠান এই চালান আমদানি করেছিল। দুটি কনটেইনারে করে আনা ওই পণ্য গত ৯ অক্টোবর চট্টগ্রাম বন্দরে আসে।

কাস্টমস সূত্রে জানা গেছে, আমদানিকারক প্রতিষ্ঠান নথিতে পণ্য হিসেবে “পাখির খাদ্য” উল্লেখ করলেও পরীক্ষা করে দেখা যায়—চালানে মাত্র ৭ টন পাখির খাবার রয়েছে, বাকি ২৫ টনই পপি বীজ। কনটেইনারের দরজার সামনে পাখির খাবারের বস্তা রেখে ভেতরে পপি বীজ লুকিয়ে রাখা হয়েছিল বলে জানায় কর্তৃপক্ষ।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা খালাস স্থগিত করে পরীক্ষা শুরু করেন। ২২ অক্টোবর কনটেইনার দুটি খোলা হয় এবং নমুনা তিনটি পরীক্ষাগারে পাঠানো হয়। পরীক্ষায় বীজগুলো অঙ্কুরোদগম উপযোগী পপি বীজ হিসেবে নিশ্চিত হয়।

কাস্টমসের উপকমিশনার এইচ এম কবির বলেন, “এ ধরনের পপি বীজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে ‘ক’ শ্রেণির মাদক হিসেবে গণ্য হয়। তাই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমদানিকারকের আগের চালানগুলোও যাচাই করা হচ্ছে।”

জব্দ করা পপি বীজের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা।

এনএনবাংলা/