সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

শুক্রবার সকাল থেকে ২২ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

 

পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৯টা থেকে টানা ২২ ঘণ্টা দেশের বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার (৮ নভেম্বর) সকাল ৭টা পর্যন্ত গাজীপুর ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্যাস বন্ধ থাকবে কড্ডা, কোনাবাড়ি, জরুন, সুরাবাড়ি, কাশিমপুর, মৌচাক, সফিপুর, চন্দ্রা, কালিয়াকৈর, শ্রীপুর, নবীনগর, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া, জিরাবো ও আশপাশের এলাকায়।

তিতাস কর্তৃপক্ষ জানায়, পাইপলাইনের রক্ষণাবেক্ষণ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার জন্যই এই সাময়িক বিঘ্ন ঘটবে। গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

এনএনবাংলা/