সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বাংলাদেশের ২৯ জেলেসহ ট্রলার ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্ট গার্ড

 

চট্টগ্রামের একটি মাছ ধরার ট্রলার ঘন কুয়াশার কারণে পথ হারিয়ে ভারতের সীমান্তের কাছে গেলে ভারতীয় কোস্ট গার্ড ট্রলারে থাকা ২৯ জন জেলেসহ মাঝিদের আটক করেছে।

স্থানীয় সময় শনিবার (১৫ নভেম্বর) রাতের এই ঘটনা ঘটে। ট্রলারটি পরে ভারতের দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলীয় থানায় নিয়ে যাওয়া হয়েছে। ট্রলারের নাম ‘আমানা গণি’।

ট্রলারের মালিক সৈয়দ নূর জানান, ১২ নভেম্বর ট্রলারটি চট্টগ্রামের ফিশারিঘাট থেকে রওনা দেয়। পরের দিন, ১৩ নভেম্বর সকালে ট্রলারটি মহেশখালীর ধলঘাটা থেকে মাছ ধরতে সাগরে যায়। ট্রলারে মোট ২৯ জন জেলে ছিলেন, যার মধ্যে দুই মাঝি ও এক চালকও ছিলেন।

মালিকপক্ষ জানিয়েছে, শনিবার রাতেই মাঝিদের কাছ থেকে তারা জানতে পারেন, ঘন কুয়াশার কারণে ট্রলার সীমান্তের কাছাকাছি চলে গিয়েছিল এবং তখনই ভারতীয় কোস্ট গার্ড তাদের আটক করে। তবে কেন তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তারা মৎস্য অধিদপ্তরকেও অবহিত করেছেন।

আটক হওয়া জেলেদের মধ্যে রয়েছেন— মোহাম্মদ জাহাঙ্গীর, আবু বক্কর, চালক ফেরদৌস, সায়েদ আলী, বখতিয়ার আলম, শহিদুল্লাহ, আবু ছৈয়দ নূরী, সাইফুল ইসলাম, তাহসীন, সাহাব উদ্দিন, তারেকুল ইসলাম, মিন্নাতু, মোহাম্মদ তারেক, ফুতু আলম, সাজ্জাদ, নেছার আহমদ, সালমান, জসিম উদ্দিন, কালু মিয়া, মিজান, আরাফাত, হারুন, মিঠু, হাসান, পারভেজ ও তৈহিদ।

নেছার আহমদের স্ত্রী সালেহা বেগম বলেন, “শনিবার সন্ধ্যায় স্বামীর সঙ্গে আমার শেষ কথা হয়। তিনি জানিয়েছিলেন, তারা কুয়াশায় দিক হারিয়ে অজানা দিকে চলে যাচ্ছেন। এরপর রাতেই আর যোগাযোগ পাওয়া যায়নি।

চট্টগ্রাম সমুদ্র মৎস্য অধিদপ্তরের পরিচালক আব্দুস ছাত্তার ঢাকা পোস্টকে বলেন, আমি বিষয়টি ভিন্ন মাধ্যমে শুনেছি। ট্রলারের মালিকপক্ষ আমাদের লিখিতভাবে অবহিত করেননি। লিখিত কাগজ পাওয়া গেলে ট্রলার উদ্ধারের জন্য পদক্ষেপ নেয়া হবে।

এনএনবাংলা/