সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

হাসিনার রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে চিঠি

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের রায় ঘোষণাকে ঘিরে নিরাপত্তা জোরদারে সেনা মোতায়েনের জন্য সেনা সদর দফতরে চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

গতকাল শনিবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে পাঠানো এ চিঠিতে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্টের পুরো এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্তসংখ্যক সেনা সদস্য মোতায়েনের অনুরোধ করা হয়। আজ রোববার সুপ্রিম কোর্ট প্রশাসনের একটি নির্ভরযোগ্য সূত্র গণমাধ্যমকে চিঠির বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রটি আরও জানায়, দেশের চলমান পরিস্থিতি এবং মামলাটির সংবেদনশীলতা বিবেচনায় কোর্ট এলাকায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির ঝুঁকি রয়েছে। আইনশৃঙ্খলা অবনতির সম্ভাবনা থাকায় আগামীকাল সোমবার সেনা সদস্য মোতায়েনের প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়েছে চিঠিতে।

এর আগে, রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবারও সুপ্রিম কোর্ট প্রশাসন সেনা মোতায়েনের জন্য চিঠি পাঠায়। সে অনুযায়ী ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় সেনা মোতায়েন করা হয়েছিল।

এনএনবাংলা/