সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

র‍্যাব থাকবে কিনা সিদ্ধান্ত সরকারের, তবে প্রয়োজন আছে : র‌্যাব মহাপরিচালক

 

র‍্যাবের নাম পরিবর্তন, পুনর্গঠন বা সংস্থাটি বহাল থাকবে কিনা—এ সংক্রান্ত সিদ্ধান্ত সম্পূর্ণভাবে সরকারের ওপর নির্ভরশীল বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক আহসান হাবীব। তবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র‍্যাবের প্রয়োজনীয়তা রয়েছে বলে তিনি ব্যক্তিগত মতামত প্রকাশ করেন

দায়িত্ব গ্রহণের পর রাজধানীর কাওরানবাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আজ দুপুরে প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

র‍্যাবের পুনর্গঠন, সংস্কার বা নাম পরিবর্তনের বিষয়ে মহাপরিচালক জানান, এসব বিষয় সরকারের নীতিগত সিদ্ধান্তের অন্তর্ভুক্ত। এ বিষয়ে র‍্যাবের পক্ষ থেকে আলাদাভাবে কোনো উদ্যোগ নেওয়ার প্রয়োজন নেই বলেও তিনি উল্লেখ করেন। বর্তমানে সংস্থাটির প্রধান অগ্রাধিকার দায়িত্বশীলভাবে কাজ করা বলে জানান তিনি।

মানবাধিকার লঙ্ঘন বা অন্যান্য অনিয়মের অভিযোগ প্রসঙ্গে আহসান হাবীব বলেন, বাহিনীর ভেতরে এ ধরনের অভিযোগ উঠলে তা নিজস্ব ব্যবস্থায় তদন্ত করা হয় এবং কোনো ক্ষেত্রেই ছাড় দেওয়া হয় না। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে ধীরে ধীরে র‍্যাবের বিরুদ্ধে থাকা অভিযোগগুলো কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

র‍্যাবের প্রয়োজনীয়তা সম্পর্কে তিনি বলেন, এটি একটি বিশেষায়িত বাহিনী, যার প্রয়োজনীয়তা অস্বীকার করার সুযোগ নেই। র‍্যাব মূলত পুলিশের একটি অংশ হিসেবে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিতভাবে কাজ করে। বাইরে থেকে যে ধারণা তৈরি হয়, বাস্তবে র‍্যাব আরও সংগঠিত ও কাঠামোবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, র‍্যাবকে একটি পেশাদার, মানবিক ও প্রযুক্তিনির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। অপরাধ প্রতিরোধ ও দমনে ভবিষ্যতেও সংস্থাটি আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে তিনি বিশ্বাস করেন।

ক্রসফায়ার সংক্রান্ত মামলার নথি চাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, বিচারপ্রক্রিয়ার স্বার্থে কোনো সংস্থা তথ্য বা সহায়তা চাইলে র‍্যাব সর্বোচ্চ সহযোগিতা করবে। সংস্থার কাছে থাকা তথ্য আইনানুগভাবে সরবরাহ করা হবে। তবে যে তথ্য র‍্যাবের কাছে নেই বা সরবরাহ করা সম্ভব নয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের অবহিত করা হবে।

র‍্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং দেশি-বিদেশি মানবাধিকার সংস্থার সমালোচনার বিষয়ে তিনি বলেন, সংস্থার গঠনকাল থেকে বিভিন্ন সময়ে কিছু বিচ্যুতি বা ভুলত্রুটি থাকতে পারে। তবে সেসব জায়গা সংশোধনের মাধ্যমে পরিস্থিতির উন্নয়ন সম্ভব। গত দেড় বছরে র‍্যাবের কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এসেছে বলেও দাবি করেন তিনি।

আহসান হাবীব আশা প্রকাশ করেন, ধারাবাহিকভাবে ভালো কাজের মাধ্যমে ভবিষ্যতে এসব বিতর্ক ও সমস্যার সমাধান হবে এবং র‍্যাব একটি আস্থার জায়গায় পৌঁছাতে সক্ষম হবে।

এনএনবাংলা/পিএইচ