সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সব শিশুর টিকা নিশ্চিত করতে পারলে আমরা নিরাপদ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

 

দেশের সব শিশুর টিকা নিশ্চিত করা গেলে দেশ আরও নিরাপদ হবে এবং শিশুরা সুস্থভাবে বেড়ে উঠবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। তিনি বলেন, দেশে টিকার কোনো ঘাটতি থাকবে না—এ বিষয়ে সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

রোববার (৫ এপ্রিল) সকালে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, হাম প্রতিরোধে দ্রুততার সঙ্গে টিকা সরবরাহ নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। যেসব এলাকায় টিকার ঘাটতি রয়েছে, সেখানে দায়িত্ব নিয়ে তা পূরণ করা হচ্ছে। তিনি আরও বলেন, এই কর্মসূচি সফল করতে জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং সবার সহযোগিতা প্রয়োজন।

তিনি জানান, এই টিকাদান কর্মসূচিতে বিশ্বের কয়েকটি আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা সহযোগিতা করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম বাচ্চু, জেলা প্রশাসক নুরুল করীম ভুইয়া, সিভিল সার্জনসহ স্বাস্থ্য মন্ত্রণালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের প্রতিনিধিরা।

গাজীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, হাম ও রুবেলা প্রতিরোধে গাজীপুর জেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে মোট ২৮ হাজার টিকা প্রদান করা হবে। এই কার্যক্রম টানা আগামী ১৫ দিন চলবে।

এ কর্মসূচির আওতায় গাজীপুর সদর, টঙ্গী, কোনাবাড়ি, কাশিমপুর, কালিয়াকৈর, শ্রীপুর, কাপাসিয়া, কালীগঞ্জ ও পুবাইলসহ জেলার বিভিন্ন এলাকায় টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

এনএনবাংলা/পিএইচ