সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

ইরান উসকানি দিলেই যুক্তরাষ্ট্র হামলা করবে: ট্রাম্প

ফ্লোরিডার পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের ব্রিফ করেন মার্কিন প্রেসিডেন্ট। ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের দেওয়া নতুন শান্তি প্রস্তাব গ্রহণের সম্ভাবনা খুব কম। তিনি বলেন, প্রস্তাবটি খতিয়ে দেখা হবে, তবে এটি গ্রহণযোগ্য হবে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ভবিষ্যতে পরিস্থিতি উত্তপ্ত হলে ইরানে নতুন করে হামলা হতে পারে।

এর আগে, গত ৮ এপ্রিল থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও আলোচনা কার্যত স্থবির হয়ে আছে। ইরানের বার্তা সংস্থাগুলোর তথ্যমতে, তেহরান পাকিস্তানের মাধ্যমে একটি ১৪ দফার শান্তি প্রস্তাব পাঠিয়েছে, যেখানে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালির জন্য নতুন কাঠামো তৈরির পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, প্রস্তাবটি তিনি পর্যালোচনা করবেন, তবে অতীতের কর্মকাণ্ডের কারণে এটি গ্রহণযোগ্য মনে হচ্ছে না।

ইরানে সম্ভাব্য হামলার কারণ প্রসঙ্গে তিনি নির্দিষ্ট কিছু না বললেও সতর্ক করে বলেন, “যদি তারা উসকানিমূলক আচরণ করে বা বড় কোনো ভুল করে, তখন পরিস্থিতি ভিন্ন হতে পারে। আপাতত দেখা যাক কী হয়।”

এদিকে, ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা মোহাম্মদ জাফর আসাদি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও সংঘাত শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তার অভিযোগ, যুক্তরাষ্ট্র অতীতে কোনো চুক্তি বা প্রতিশ্রুতি ঠিকভাবে রক্ষা করেনি।

এনএনবাংলা/