সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

হজে বয়সসীমা নিয়ে নতুন ঘোষণা সৌদি আরবের

হজ পালনের ক্ষেত্রে আরোপিত ১৫ বছরের বয়সসীমা প্রত্যাহার করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় আগের নীতি পুনর্বহালের ঘোষণা দিয়েছে, যার ফলে এখন থেকে ১২ বছর বা তার বেশি বয়সি শিশু ও কিশোররা পবিত্র হজ পালনের সুযোগ পাবেন।

৩ মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের একদিন আগেই এ সিদ্ধান্ত থেকে সরে আসে সৌদি সরকার। এমন খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।

পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) এবং হজ অধিদফতর বিষয়টি নিশ্চিত করেছে। জানানো হয়েছে, ১৫ বছরের কম বয়সের কারণে আগে যেসব হজ ভিসা বাতিল বা প্রত্যাখ্যাত হয়েছিল, নতুন সিদ্ধান্ত অনুযায়ী সেগুলো পুনরায় যাচাই-বাছাই ও প্রক্রিয়াকরণ করা হবে।

এর আগে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, ২০২৬ সালের হজে ১৫ বছরের কম বয়সিদের প্রবেশাধিকার থাকবে না। এমনকি যাদের ভিসা ইতোমধ্যে ইস্যু করা হয়েছিল, সেগুলো বাতিলের নির্দেশ দেওয়া হয়েছিল এবং ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরত দেওয়ার ঘোষণাও আসে।

চলতি বছর পাকিস্তান থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় প্রায় ১ লাখ ১৯ হাজার হজযাত্রীর সৌদি আরব যাওয়ার কথা রয়েছে। গত ১৮ এপ্রিল থেকে দেশটি থেকে হজ ফ্লাইট শুরু হয়েছে এবং প্রথম দফায় ১৬০ জন হজযাত্রী করাচি থেকে মক্কা পৌঁছেছেন।

নতুন এই সিদ্ধান্তে যেসব পরিবার সন্তানদের নিয়ে হজে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, তাদের অনিশ্চয়তা দূর হলো। ফলে ১২ থেকে ১৫ বছর বয়সি কিশোররা এখন কোনো বাধা ছাড়াই পরিবারের সঙ্গে হজে অংশ নিতে পারবে।

এনএনবাংলা/