সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

যুক্তরাষ্ট্র-সৌদি বিমান হামলায় অন্তত ২০ ইরাকি যোদ্ধা নিহত

ছবি: সংগৃহীত

ইরাকের অন্তত সাতটি প্রদেশে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলায় শিয়া মিলিশিয়া জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) ২০ যোদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন।

বুধবার (২৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বাগদাদ, ওয়াসিত, নিনাওয়া, বসরা, কিরকুক, কারবালা ও দিয়ালা প্রদেশের বিভিন্ন সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালায় মার্কিন ও সৌদি যুদ্ধবিমান।

রাষ্ট্রীয় সমর্থনপুষ্ট আধাসামরিক বাহিনী পিএমএফ জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির যে হিসাব পাওয়া গেছে, তা প্রাথমিক। মাঠপর্যায়ে পূর্ণাঙ্গ মূল্যায়ন শেষে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর গত ৭২ ঘণ্টার ড্রোন হামলার জবাবে মার্কিন সেন্ট্রাল কমান্ড ও সৌদি বিমান বাহিনী যৌথভাবে এসব হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে।

হামলায় পিএমএফের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবন, সামরিক যান এবং অস্ত্র ও সরঞ্জাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, হামলাকে আইন প্রয়োগ ও ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ হিসেবে দেখছে দেশটির সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতোমধ্যে উচ্চপর্যায়ের জরুরি বৈঠক ডেকেছে ইরাক সরকার।

এনএনবাংলা/