সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

মরক্কো থেকে সাঁতরে ও প্রাচীর টপকে স্পেনে ঢুকেছে ৬০ হাজার অভিবাসী, নিহত বেড়ে ৩৪

ছবি: বিবিসি

মরক্কো থেকে সাঁতরে ও সীমান্ত প্রাচীর টপকে স্পেনের স্বায়ত্তশাসিত ভূখণ্ড সেউতায় প্রবেশ করেছেন প্রায় ৬০ হাজার অভিবাসী। এর মধ্যে শুধু একদিনেই প্রায় ৫০ হাজার মানুষ সাঁতরে ও সীমান্ত অতিক্রম করে শহরটিতে ঢুকেছেন। একই সময়ে সীমান্ত পার হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার সেউতার আঞ্চলিক সরকারের প্রধান হুয়ান জেসুস ভিভাস এ তথ্য জানান।

তিনি বলেন, গত কয়েক দিনের ঘটনায় প্রায় ৬০ হাজার মানুষ সেউতায় প্রবেশ করেছেন, যা শহরটির মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি। একই সঙ্গে সীমান্ত পার হওয়ার সময় প্রাণহানির ঘটনাও বেড়েছে। এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এর আগে সেউতায় কতজন অভিবাসী প্রবেশ করেছেন, সে বিষয়ে স্পষ্ট কোনো সরকারি তথ্য পাওয়া যায়নি। ভিভাসের বক্তব্যের পর প্রথমবারের মতো সম্ভাব্য মোট সংখ্যার একটি সরকারি হিসাব সামনে এলো।

উত্তর আফ্রিকার উপকূলে অবস্থিত সেউতা স্পেনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। আফ্রিকা থেকে ইউরোপে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ সীমান্ত হওয়ায় এলাকাটি দীর্ঘদিন ধরেই অভিবাসন সংকটের কেন্দ্র হিসেবে পরিচিত।

কেন হঠাৎ মানুষের এ ঢল?

সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, চলতি মাসে স্পেনের সুপ্রিম কোর্ট একটি রায় দেন। এতে বলা হয়, সাগরপথে সেউতা বা মেলিলায় প্রবেশের চেষ্টা করা ব্যক্তিদের আটক করে তাৎক্ষণিকভাবে মরক্কোতে ফেরত পাঠানো যাবে না। আদালতের ওই রায়ের পর থেকেই এলাকায় অভিবাসীদের ঢল শুরু হয়। এরই ধারাবাহিকতায় গতকাল মাত্র একদিনেই প্রায় ৫০ হাজার অভিবাসীপ্রত্যাশী সেউতায় প্রবেশ করেছেন।

এনএনবাংলা/