সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সব দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার ককরোচ জনতা পার্টির

ভারত সরকারের পক্ষ থেকে ককরোচ জনতা পার্টির (সিজেপি) উত্থাপিত সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সংগঠনটি। শনিবার (২৫ জুলাই) দ্য হিন্দু-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পরে এক সংবাদ সম্মেলনে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন সিজেপির মুখপাত্র সৌরভ দাস।

আন্দোলনের শুরু থেকেই সিজেপি চারটি দাবি তুলে ধরেছিল। সেগুলো হলো—কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, আরএএফ ও দিল্লি পুলিশের প্রকাশ্য ক্ষমা প্রার্থনা এবং আন্দোলনে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে কোনো ধরনের প্রশাসনিক বা আইনি ব্যবস্থা না নেওয়া।

শনিবার (২৫ জুলাই) দুপুরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের ঘোষণা দিলেও সে সময় আন্দোলন প্রত্যাহারে রাজি হননি আন্দোলনকারীরা।

তবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্র সৌরভ দাস আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দলের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকেও আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।

যৌথ সংবাদ সম্মেলনে সৌরভ দাস জানান, সারা দেশে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর প্রত্যাহার করা হবে। এছাড়া ভবিষ্যতে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী বা আয়োজকদের বিরুদ্ধে কোনো মামলা করা হবে না—এমন নিশ্চয়তা সরকারের কাছে চাওয়া হয়েছে। সরকার জানিয়েছে, আগামী মঙ্গলবার এ বিষয়ে লিখিতভাবে তাদের অবস্থান জানানো হবে। পাশাপাশি নিট পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতেও সরকার সম্মত হয়েছে।

এদিকে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে সরকারের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে আগামী চার সপ্তাহের মধ্যে চতুর্থ দফার বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

এনএনবাংলা/