Skip to content

তারেক রহমানকে দিল্লির ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ মোদীর

দুই প্রতিবেশী দেশের সম্পর্কের বরফ গলানোর প্রক্রিয়ায় এবার প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়া দিল্লিতে অনুষ্ঠিত হবে অষ্টাদশ ব্রিকস শীর্ষ সম্মেলন। ১১ সদস্যবিশিষ্ট এই জোটের সম্মেলনে আয়োজক দেশ ভারত বিভিন্ন সদস্যবহির্ভূত দেশকেও বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানাতে পারে।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এ সম্মেলনে আমন্ত্রণ জানানোর বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বৃহস্পতিবার (২৩ জুলাই) সাংবাদিকরা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামকে প্রশ্ন করেন।

জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “আমন্ত্রণ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে, আমরা সেটা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছি।”

তবে, এ নিয়ে এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি।

এনএনবাংলা/