সাম্প্রতিক
কলকাতায় বাংলাদেশি রোগী কমতেই নতুন উদ্যোগ, লিয়াজোঁ টিম পাঠাচ্ছে হাসপাতালগুলো বিদেশ ভ্রমণে বছরে খরচ করা যাবে ১৮ হাজার ডলার দিল্লিতে ৬ তলা মেসবাড়ি ধসে নিহত ১, অর্ধশত শিক্ষার্থীর আটকা পড়ার শঙ্কা ‘কল্পনার ভেতর এখনও দেখা হয়, কথা হয়’—সালমান শাহকে নিয়ে মৌসুমী জানুয়ারিতে বিশ্ব ইজতেমা ঘিরে ফের বিশৃঙ্খলার শঙ্কা, অনুমোদন পায়নি সাদপন্থিরা আজও ডেঙ্গুতে ৪ মৃত্যু, স্বাস্থ্য প্রতিমন্ত্রী বললেন —‘ভয়াবহ রূপ নিতে পারে’ দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির পাকিস্তানি ক্রিকেটারদের ফোন জব্দ, ‘ম্যাচ পাতানোর শঙ্কা’ ডিসেম্বরে দেশে ফেরা হচ্ছে না শেখ হাসিনার
Skip to content

চট্টগ্রামে লবণ কারখানায় বিস্ফোরণ, মৃত শ্রমিকের সংখ্যা বেড়ে ৫

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় কনফিডেন্স লবণ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মাহমুদুল হক নামের ওই শ্রমিক মারা যান। নিহত মাহমুদুল হক পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গোরনখাইন এলাকার মৃত খায়ের আহমদের ছেলে।

চিকিৎসকরা জানিয়েছেন, বিস্ফোরণে মাহমুদুল হকের শরীরের প্রায় ৬০ থেকে ৬৫ শতাংশ পুড়ে গিয়েছিল। প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।

এর আগে, গত ১৬ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিদারুল আলম ও মোহাম্মদ আলম নামে দুই শ্রমিক। পরে ১৯ জুলাই নুর নবী হৃদয় ও উজ্জ্বল দাশ নামে আরও দুই শ্রমিকের মৃত্যু হয়। সর্বশেষ মাহমুদুল হকের মৃত্যুর মধ্য দিয়ে কনফিডেন্স লবণ কারখানার ওই বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে পাঁচে দাঁড়িয়েছে।

এনএনবাংলা/