সাম্প্রতিক
কলকাতায় বাংলাদেশি রোগী কমতেই নতুন উদ্যোগ, লিয়াজোঁ টিম পাঠাচ্ছে হাসপাতালগুলো বিদেশ ভ্রমণে বছরে খরচ করা যাবে ১৮ হাজার ডলার দিল্লিতে ৬ তলা মেসবাড়ি ধসে নিহত ১, অর্ধশত শিক্ষার্থীর আটকা পড়ার শঙ্কা ‘কল্পনার ভেতর এখনও দেখা হয়, কথা হয়’—সালমান শাহকে নিয়ে মৌসুমী জানুয়ারিতে বিশ্ব ইজতেমা ঘিরে ফের বিশৃঙ্খলার শঙ্কা, অনুমোদন পায়নি সাদপন্থিরা আজও ডেঙ্গুতে ৪ মৃত্যু, স্বাস্থ্য প্রতিমন্ত্রী বললেন —‘ভয়াবহ রূপ নিতে পারে’ দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির পাকিস্তানি ক্রিকেটারদের ফোন জব্দ, ‘ম্যাচ পাতানোর শঙ্কা’ ডিসেম্বরে দেশে ফেরা হচ্ছে না শেখ হাসিনার
Skip to content

শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির ফোনালাপের প্রশ্নে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

লন্ডনে চিকিৎসা নেওয়ার সময় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের কোনো ফোনালাপ হয়েছিল কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘সেটা আমি জানি না।’ বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রেসিডেন্ট স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে চেয়েছেন—এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেটা ওনাকেই (প্রেসিডেন্ট) জিজ্ঞাসা করতে হবে।’

এ সময় এক সাংবাদিক বলেন, গণমাধ্যমে খবর এসেছে, লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উনি চিকিৎসা নিতে কিছুদিন আগে বিদেশে গিয়েছিলেন। অসুস্থ হলে চিকিৎসা তো নিতেই পারেন।’

এর আগে চিকিৎসার জন্য প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন গত ৯ মে লন্ডনে যান এবং ১৮ মে দেশে ফেরেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পরও তিনি দেশের শীর্ষ সাংবিধানিক পদে বহাল থাকা একমাত্র ব্যক্তি।

এনএনবাংলা/