হাসিনাকে ফেরাতে দিল্লিকে চাপ দেবে ঢাকা, কনস্যুলার সংলাপে থাকেছ যেসব বিষয়

ভারতের সঙ্গে আসন্ন পঞ্চম কনস্যুলার সংলাপে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং শরীফ ওসমান বিন হাদী হত্যা মামলায় অভিযুক্ত ফয়সালকে ফেরত দেওয়ার দাবি জানাবে বাংলাদেশ। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর দুই দেশের মধ্যে এটিই প্রথম কনস্যুলার সংলাপ হতে যাচ্ছে।
ঢাকা ও নয়াদিল্লির কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, নভেম্বরের শুরুতে ঢাকায় মহাপরিচালক পর্যায়ে বৈঠকটি হতে পারে। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ। পরে ট্রাইব্যুনালের রায়ের পরও একই দাবি জানানো হয়।
প্রত্যর্পণের বিষয়টি ছাড়াও বৈঠকে সীমান্ত পরিস্থিতি, ভারত থেকে পুশ-ইন, ভিসা, আটক নাগরিকদের প্রত্যাবাসন, আটক জেলেদের মুক্তি এবং পারস্পরিক আইনি সহায়তা চুক্তি নিয়ে আলোচনা হতে পারে। সংশোধিত ভ্রমণ চুক্তি নবায়নের বিষয়টিও আলোচনায় আসতে পারে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রত্যর্পণের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া গুরুত্বপূর্ণ হবে। অভিযোগগুলো ভারতীয় আইনেও অপরাধ হিসেবে স্বীকৃত কি না, তা যাচাইয়ের বিষয় রয়েছে। ২০১৩ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশ প্রয়োজনীয় নথিপত্র পাঠিয়েছে।
এনএনবাংলা/
