‘তেরঙা যাত্রা’ ঠেকাতে নোটিশ নিয়ে বাড়িতে পুলিশ, দীপকে বললেন ‘ফাঁসিতে ঝুলিয়ে দিন’

ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘তেরঙা যাত্রা’ কর্মসূচি ঠেকাতে দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বাসায় নোটিশ নিয়ে হাজির হয়েছে পুলিশ। এ সময় নোটিশের ভাষা ও অভিযোগ নিয়ে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান তিনি। ক্ষোভ প্রকাশ করে পুলিশকে উদ্দেশ করে নানা প্রশ্ন তোলেন দীপক।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ওই কর্মসূচি হওয়ার কথা রয়েছে। এর আগেই দীপকের বাড়িতে নোটিশ নিয়ে যায় পুলিশ।
এ ঘটনায় ছড়িয়ে পড়া একটি ভিডিওর বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, নোটিশে দীপকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষকে উসকে দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। পুলিশের দাবি, তার এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ বেআইনি।
তবে নোটিশ হাতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন দীপক। পুলিশের উদ্দেশে তিনি বলেন, আপনারা কী ধরনের অভিযোগ তুললেন আমার বিরুদ্ধে? কী তামাশা শুরু করেছেন আপনারা? এ কেমন নোটিশ? নোটিশ এরকম হয়? আপনাদের মনে যা আসছে, তাই লিখে দিচ্ছেন।
গত মঙ্গলবার সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেপ্তার করে পুলিশ। এর প্রতিবাদে ‘তেরঙা যাত্রা’ কর্মসূচির ডাক দেয় সংগঠনটি।
ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগও দাবি করছে সিজেপি। এসব ইস্যুতে প্রতিবাদ জানাতেই দলটির পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এনএনবাংলা/
