সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

পশ্চিমবঙ্গে যারাই ক্ষমতায় আসুক সম্পর্কে প্রভাব পড়বে না: শামা ওবায়েদ

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন শামা ওবায়েদ ইসলাম।

সোমবার (৪ মে) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হলেও বাংলাদেশ-ভারত সম্পর্ক স্থিতিশীল থাকবে এবং বাংলাদেশ নিজস্ব স্বার্থকে অগ্রাধিকার দিয়েই কাজ করবে।

তিনি আরও বলেন, পুশইন ইস্যু ও গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে। গঙ্গা চুক্তি নিয়ে বাংলাদেশ আশাবাদী বলেও উল্লেখ করেন তিনি।

এছাড়া, দুই দেশের মধ্যে ভিসা কার্যক্রম শিগগিরই স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এনএনবাংলা/পিএইচ