সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

বাংলাদেশের পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’, আসছে বড় পরিবর্তন

ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাধারণ পাসপোর্টে আবারও ফিরছে ‘এক্সেপ্ট ইসরায়েল’ (ইসরায়েল ব্যতীত) বাক্যটি। একই সঙ্গে ই-পাসপোর্টের ভেতরের পাতার নকশা ও নিরাপত্তা বৈশিষ্ট্যে আনা হচ্ছে বড় ধরনের পরিবর্তন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন ডিজাইনের পাসপোর্টে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের ছবি যুক্ত করা হবে। পাশাপাশি দেশের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা ও নিদর্শনের জলছাপ (ওয়াটারমার্ক) সংযোজন করা হবে।

পাসপোর্টের নিরাপত্তা ও নান্দনিকতা বাড়াতে ভেতরের পাতার প্রায় এক ডজন ওয়াটারমার্ক নতুনভাবে ডিজাইন করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন নকশা ও নিরাপত্তা বৈশিষ্ট্য চূড়ান্ত হওয়ার পর ধাপে ধাপে তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর।

নতুন সংস্করণের পাসপোর্টে আবারও যুক্ত করা হচ্ছে— ‘দিস পাসপোর্ট ইস ভ্যালিড ফর অল কান্ট্রিস অব দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল’ (এই পাসপোর্টটি ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের জন্য বৈধ)।

স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে বাংলাদেশি পাসপোর্টে এ বাক্যটি ছিল। তবে ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা ব্যয়ে ইলেকট্রনিক পাসপোর্ট বা ই-পাসপোর্ট চালুর সময় ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধটি বাদ দেওয়া হয়।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন নির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে নতুন পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ বাক্যটি যুক্ত করা হবে। তবে বর্তমানে ব্যবহৃত পুরোনো পাসপোর্টধারীদের জন্য তাৎক্ষণিক কোনো জটিলতা তৈরি হবে না। মেয়াদ শেষে নবায়নের সময় তারা নতুন সংস্করণের পাসপোর্ট পাবেন।

এনএনবাংলা/