সাম্প্রতিক
দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ঢাকায় বাড়ছে লোডশেডিং, দিনে-রাতে একাধিকবার যাচ্ছে বিদ্যুৎ ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে দামের বাইরে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে গুদামের দরজা ভেঙে বিক্ষুব্ধ কৃষকরা নিয়ে গেল ২০২ বস্তা সার ইয়াবা সেবন দেখে ফেলা ও বাধা দেওয়ায় শিক্ষক পরিবারের চারজনকে খুন: পুলিশ ২০২৪-কে চূড়ান্ত লড়াই ভাববেন না, এটি ছিল মহড়া: জামায়াত আমির এল নিনোর প্রভাব, ২০২৭ সালে পড়তে পারে রেকর্ডভাঙা গরম সাংবাদিক দম্পতি শাকিল-রুপার সম্পদের হিসাব চেয়েছে দুদক হুমকির খবরে ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
Skip to content

প্রধানমন্ত্রী

এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যার ঘটনায় অভিযুক্ত সোহেল রানার সর্বোচ্চ শাস্তি আগামী এক মাসের মধ্যেই নিশ্চিত করা হবে।

শনিবার (২৩ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশালের নজরুল মঞ্চে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠান এবং নজরুল পুরস্কার-২০২৫ প্রদান অনুষ্ঠানের উদ্বোধনী মঞ্চে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান আরও বলেন, শিশু ও নারী নির্যাতনের মতো জঘন্য অপরাধ কোনোভাবেই বর্তমান সরকার সহ্য করবে না। দ্রুত বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে, ইনশাআল্লাহ।

তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের অপরাধ দমনে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।

এনএনবাংলা/পিএইচ