সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

বেনজীরকে ৩০ দিনের মধ্যে ফেরত নিতে আমিরাতের আহ্বান

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের রেড নোটিশ অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। লন্ডন থেকে এশিয়ার একটি দেশের উদ্দেশে যাত্রাকালে দুবাই ট্রানজিটে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ‘এনসিবি আবুধাবি’ বাংলাদেশ পুলিশের ‘এনসিবি ঢাকা’ শাখায় একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। চিঠিতে আগামী ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্রসহ বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন (এক্সট্রাডিশন রিকোয়েস্ট) জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গ্রেপ্তারের পর সাবেক এই আইজিপিকে সংযুক্ত আরব আমিরাতের বিচারিক কর্তৃপক্ষের সামনে হাজির করা হয়। এ সময় আদালত দেশটির ‘ফেডারেল আইন নং ৩৯/২০০৬’-এর ১১ নম্বর ধারা অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চালানোর নির্দেশ দেন।

দুবাই থেকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, দুদকের মামলার ভিত্তিতে জারি হওয়া ইন্টারপোলের রেড নোটিশ (নং- A-5174/4-2025) অনুসারে বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির প্রচলিত আইন অনুযায়ী, গ্রেপ্তারের পর ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বাংলাদেশকে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে আইনি জটিলতা সৃষ্টি হতে পারে।

দুবাইয়ে গ্রেপ্তারের পর এনসিবি আবুধাবির চিঠি, ৩০ দিনের মধ্যে এক্সট্রাডিশন রিকোয়েস্ট চায় আমিরাত।

আমিরাতের ফেডারেল আইন অনুযায়ী, বেনজীর আহমেদকে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য মূল অনুরোধপত্রের সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ নথি আরবি ভাষায় অনুবাদ করে যথাযথ স্বাক্ষর ও সিলমোহরসহ জমা দিতে হবে।

যেসব নথি জমা দিতে হবে—

  • অভিযুক্ত ব্যক্তির নাম, বিস্তারিত পরিচয়, ছবি, জাতীয়তা ও আবাসন সংক্রান্ত তথ্য।
  • অভিযোগের বিবরণ, বাংলাদেশের আইনে সংশ্লিষ্ট ধারা, সর্বোচ্চ শাস্তি এবং সীমাবদ্ধতার সংবিধির কপি।
  • বাংলাদেশের বিচার বিভাগীয় কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা।
  • মামলার ঘটনার বিবরণ, অপরাধের ধরন, সংঘটনের সময় ও স্থান উল্লেখসহ তদন্ত প্রতিবেদনের অনুলিপি।
  • অভিযুক্ত ব্যক্তি সাজাপ্রাপ্ত হলে আদালতের রায় ও সাজা কার্যকরের আনুষ্ঠানিক নথি।

এদিকে বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচার প্রক্রিয়ার আওতায় আনতে বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে।

এনএনবাংলা/