সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত

৪ দিন পর ১২ জনকে ফেরত নিল বিএসএফ

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে টানা চার দিন ধরে শূন্যরেখায় আটকে থাকা ১২ জনকে অবশেষে নিজেদের হেফাজতে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবি ও বিএসএফের জরুরি পতাকা বৈঠকের পর সোমবার (১৫ জুন) বেলা ১১টার দিকে তাদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেওয়া হয়।

জানা গেছে, গত শুক্রবার ভোরে বিএসএফ প্রাগপুর সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায়। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের মুখে তারা সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশের একটি পাটখেতে আটকা পড়ে। আটকে পড়াদের মধ্যে চারজন নারী ও চারজন শিশু ছিল।

টানা প্রায় ৮০ ঘণ্টা খোলা আকাশের নিচে অবস্থান করতে গিয়ে রোদ-বৃষ্টি, খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে তাদের মানবেতর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। দীর্ঘ সময় ধরে আটকে থাকায় শিশু ও নারীদের শারীরিক অবস্থারও অবনতি ঘটে। এতে সীমান্ত এলাকায় মানবিক উদ্বেগ সৃষ্টি হয়।

এদিকে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হলেও বিজিবি সীমান্তে কঠোর অবস্থান বজায় রাখে। স্থানীয় বাসিন্দারাও নিরাপত্তা ও মানবিক দিক বিবেচনায় নজরদারি এবং প্রয়োজনীয় সহায়তায় অংশ নেন।

পরিস্থিতির সমাধানে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে জরুরি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বেলা ১১টার দিকে বিএসএফ আনুষ্ঠানিকভাবে ১২ জনকে নিজেদের ভূখণ্ডে ফিরিয়ে নেয়। এর মধ্য দিয়ে চার দিনের অচলাবস্থার অবসান ঘটে এবং সীমান্ত এলাকায় স্বস্তি ফিরে আসে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। বৈধ কাগজপত্র ছাড়া কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। তবে মানবিক সংকট এড়াতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতির সমাধান করা হয়েছে।

এনএনবাংলা/