Skip to content

Upcoming
France
0-0
Senegal
Source: ESPN

একনেকে ৭০০৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

দেশের বিভিন্ন খাতে উন্নয়ন কর্মকাণ্ড আরও এগিয়ে নিতে নতুন পাঁচটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা।

মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অনুমোদিত প্রকল্পগুলোর মূল লক্ষ্য হচ্ছে অবকাঠামো উন্নয়ন, জনসেবা সম্প্রসারণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনা। তবে প্রকল্পগুলোর বিস্তারিত তথ্য ও খাতভিত্তিক ব্যয়ের পরিমাণ পরে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

সরকারের চলমান উন্নয়ন পরিকল্পনার ধারাবাহিকতায় নতুন এসব প্রকল্প অনুমোদনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, চলমান উন্নয়ন কর্মসূচির পাশাপাশি নতুন বিনিয়োগ বৃদ্ধি এবং অবকাঠামোগত সক্ষমতা উন্নয়নে এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এনএনবাংলা/পিএইচ