সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

ব্রাজিলের দুঃসংবাদ, গ্রুপ পর্বে আর খেলতে পারবেন না নেইমার

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল। ছবি: এএফপি

বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে দলের বাইরে ছিলেন নেইমার।মাঠে নামতে না পারলেও ম্যাচ শেষে সতীর্থদের উৎসাহ দিতে দেখা গেছে তাকে। কোচ আনচেলত্তি আগেই ইঙ্গিত দিয়েছিলেন দ্রুতই ফিরতে পারেন । তবে ব্রাজিলের সাম্প্রতিক দলীয় অনুশীলনে দেখা যায়নি সেলেসাওদের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাকে।

ইএসপিএনের এক সূত্র জানিয়েছে, কাফ মাসলের চোটের বর্তমান অবস্থা যাচাই করতে এক সপ্তাহ আগে করা মেডিকেল পরীক্ষা আবারও করাচ্ছেন নেইমার। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ।

গত ১৭ মে সান্তোসের হয়ে খেলতে গিয়ে পায়ের মাংসপেশিতে ‘গ্রেড টু’ চোটে পড়েন নেইমার। ইনজুরি নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত তাকে বিশ্বকাপ স্কোয়াডে রাখেন আনচেলত্তি। তবে টুর্নামেন্ট শুরু হওয়ার পর এখন পর্যন্ত দলের সঙ্গে একটি অনুশীলন সেশনেও অংশ নিতে পারেননি তিনি।

ব্রাজিলের বিভিন্ন গণমাধ্যমের দাবি, গ্রুপ পর্বে নেইমারের ফেরার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে দলের মেডিকেল স্টাফরা আশা করছেন, সঠিক পুনর্বাসন প্রক্রিয়া অনুসরণ করলে নকআউট পর্ব শুরুর আগেই পুরোপুরি ফিট হয়ে উঠতে পারবেন এই তারকা।

গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ২০ জুন বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ব্রাজিল মুখোমুখি হবে হাইতির । এরপর ২৫ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড । তাই নকআউট নিশ্চিত করার লড়াইয়ে আপাতত নেইমারকে ছাড়াই মাঠে নামতে হবে ভিনিসিয়ুস-রাফিনহাদের।

এনএনবাংলা/পিএইচ