সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় নির্বাচন শুরু হতে পারে: ফখরুল

ছবিটি এআই দিয়ে তৈরি।

বর্ষা মৌসুম শেষ হওয়ার পর চলতি বছরের সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে ধাপে ধাপে দেশব্যাপী স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। বাজেটের প্রাপ্যতা ও প্রশাসনিক প্রস্তুতির ওপর ভিত্তি করে নির্বাচনগুলো পর্যায়ক্রমে আয়োজন করা হবে।

তিনি জানান, প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এরপর ধাপে ধাপে অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আয়োজন করা হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, নবগঠিত বগুড়া সিটি করপোরেশনসহ দেশের ১৩টি সিটি করপোরেশনের নির্বাচনও একই সময়সীমার মধ্যে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

সংসদে অন্য এক প্রশ্নের জবাবে তিনি জানান, উপজেলা পরিষদে সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য পরিদর্শন কক্ষ নির্মাণের লক্ষ্যে প্রতিটি উপজেলায় ৬ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

ঢাকা ওয়াসার পানি সরবরাহ প্রসঙ্গে মন্ত্রী বলেন, রাজধানীতে প্রতিদিন প্রায় ৩২০ থেকে ৩২৫ কোটি লিটার পানির চাহিদা রয়েছে। বিপরীতে উৎপাদন সক্ষমতা ২৯৫ থেকে ৩০০ কোটি লিটার।

তিনি জানান, নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে আধুনিক কেমিক্যাল ব্যবহার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) নির্দেশনা অনুযায়ী নিয়মিত মান পরীক্ষা করা হচ্ছে। প্রতিদিন ৪০ থেকে ৫০টি পানির নমুনা সংগ্রহ করে গুণগত মান যাচাই করা হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মন্ত্রী বলেন, বর্তমানে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে বাসাবাড়ির বর্জ্য সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে এ ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও পরিবেশবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া জন্ম ও মৃত্যু নিবন্ধন ব্যবস্থাকে আধুনিকায়নের অংশ হিসেবে নতুন সফটওয়্যার ‘ভার্সন-২’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে অনলাইন পেমেন্ট সুবিধা যুক্ত করা হবে।

অন্যদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সংসদে জানান, তরুণদের মোবাইল ও মাদকাসক্তি থেকে দূরে রাখতে দেশব্যাপী সচেতনতামূলক কর্মশালা ও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সীমান্তবর্তী জেলাগুলোতে এ বিষয়ে বিশেষ প্রকল্প গ্রহণের সম্ভাব্যতা যাচাইও সম্পন্ন হয়েছে।

এনএনবাংলা/