সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

যুক্তরাষ্ট্রের মাটিতে গোল করে ‘রাজনৈতিক’ উদযাপন ইরানি তারকার

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মঞ্চে যুক্তরাষ্ট্রের মাটিতে গোল করার পর ‘রাজনৈতিক’ ইঙ্গিতপূর্ণ উদযাপন করে আলোচনায় এসেছেন ইরানের ফুটবলার রামিন রেজাইয়ান। নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ গোলের রুদ্ধশ্বাস ড্র ম্যাচ শেষে নিজের উদযাপন নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, এটি ছিল ‘কিছুটা রাজনৈতিক’।

মঙ্গলবার (১৬ জুন) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ম্যাচে শুরুটা ভালো করতে পারেনি যুদ্ধবিধ্বস্ত ইরান। উত্তেজনাপূর্ণ লড়াই শেষে নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে সমতায় থেকে মাঠ ছাড়ে মধ্যপ্রাচ্যের দেশটি।

নিউজিল্যান্ডের হয়ে জোড়া গোল করেন এলিজাহ জাস্ট। অন্যদিকে ইরানের হয়ে গোল করেন রামিন রেজাইয়ান ও মোহাম্মদ মোহেবি।

ম্যাচের ৩২ মিনিটে ইরানের প্রথম গোলটি করেন রেজাইয়ান। গোল করার পর তিনি দর্শকসারির দিকে ছুটে গিয়ে নিজের জার্সি দিয়ে মুখ ঢেকে উদযাপন করেন। তার এই ভিন্নধর্মী উদযাপন তাৎক্ষণিকভাবে আলোচনার জন্ম দেয়।

ম্যাচ শেষে সম্প্রচার ক্যামেরার সামনে উদযাপনের কারণ জানতে চাওয়া হলে রেজাইয়ান বলেন, “এটা কিছুটা রাজনৈতিক ছিল। এ নিয়ে আমি আর কিছু বলতে চাই না।”

এদিকে ম্যাচ চলাকালে লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামের বাইরে দেশটির বর্তমান শাসনব্যবস্থার বিরোধিতায় প্রবাসী ইরানিদের একটি অংশ বিক্ষোভ করে। খেলা শুরুর আগে জাতীয় সংগীত বাজানোর সময়ও দর্শকদের একটি অংশ দুয়ো দেয়।

বিক্ষোভকারীদের প্রসঙ্গে রেজাইয়ান বলেন, “আমরা এখানে ফুটবল নিয়ে কথা বলতে এসেছি। যদি আমাদের মধ্যে কোনো সমস্যা থাকে, সেটা আমাদের নিজেদের বিষয়।”

যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক উত্তেজনা এবং যুদ্ধ পরিস্থিতির অবসানের মাত্র কয়েক ঘণ্টা পরই মাঠে নামে ইরান। ম্যাচ শুরুর মাত্র ৩৬ ঘণ্টা আগে দলটি যুক্তরাষ্ট্রে পৌঁছায়। ম্যাচ শেষে তাদের আবার মেক্সিকোর বেস ক্যাম্পে ফিরে যেতে নির্দেশ দিয়েছে ফিফা।

তবে মাঠের খেলায় এসব পরিস্থিতির প্রভাব পড়তে দেননি ইরানি ফুটবলাররা। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ম্যাচটিতে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দল, যার ফলশ্রুতিতে দর্শকরা উপভোগ করেন চার গোলের রোমাঞ্চকর লড়াই।

এনএনবাংলা/