সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ঠাকুরগাঁওয়ে র‍্যাবের অভিযানে ৬৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঠাকুরগাঁও জেলায় অভিযান চালিয়ে ৬৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও নগদ ৫৫ হাজার টাকা জব্দ করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে র‍্যাব-১৩-এর সিপিসি-১, নীলফামারী এবং দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গত ১৭ জুন ২০২৬ রাত ৮টা ৪৫ মিনিটে ঠাকুরগাঁও জেলার ভূল্লী থানাধীন নতুন আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ এলাকার ডারাপাড়া কালভার্টের ওপর চেকপোস্ট পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ির ভেতর থেকে ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানকালে পিকআপে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন খোরশেদ (৪৫), কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার রামচন্দ্রপুর ভল্লাক এলাকার বাসিন্দা এবং সিরাজ মিয়া (৪০), ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামচন্দ্রগড় এলাকার বাসিন্দা।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে পেশাদার মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা পিকআপ চালানোর আড়ালে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। উদ্ধারকৃত গাঁজার চালানটি বিক্রির উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলেও প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

অভিযান শেষে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে উদ্ধারকৃত গাঁজা, জব্দকৃত পিকআপ ও নগদ অর্থসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে র‍্যাব-১৩, নীলফামারীর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে মাদকের বিরুদ্ধে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। তিনি মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জনগণের সহযোগিতা কামনা করেন।