সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

গাঢ় নীল ও জলপাই রঙে ফিরছে পুলিশের ইউনিফর্ম, নতুন গেজেট প্রকাশ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে আবারও পরিবর্তন আনা হয়েছে। সরকারের প্রকাশিত নতুন গেজেট অনুযায়ী, পুলিশের পোশাক আগের মতো গাঢ় নীল ও হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণে ফিরছে।

তবে ইউনিফর্মের রঙ পুরোনো নকশায় ফিরে এলেও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন রাখা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, বাহিনীর সব সদস্যের প্যান্ট খাকি রঙের হবে।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তর থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রকাশিত গেজেটে স্বাক্ষর করেছেন মো. আলী হোসেন ফকির।

এর আগে বিভিন্ন সময়ে বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে রঙ ও নকশাগত পরিবর্তন আনা হয়েছিল। সর্বশেষ গেজেটের মাধ্যমে আবারও পুরোনো রঙের ইউনিফর্মে ফেরার সিদ্ধান্ত কার্যকর করা হলো।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে আরও বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এনএনবাংলা/