Skip to content

Upcoming
Netherlands
0-0
Sweden
Source: ESPN

প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ চুক্তি সই হতে পারে: পররাষ্ট্র সচিব

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরকে ঘিরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ থেকে ১৭টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, প্রধানমন্ত্রীর চীন সফরকালে মোট ১৫ থেকে ১৭টি দলিল সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রয়েছে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ), দুটি চুক্তি, একটি অ্যাকশন প্ল্যান এবং একটি প্রটোকল।

তিনি আরও জানান, এসব চুক্তি ও সমঝোতা স্মারক দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

উল্লেখ্য, আগামী ২২ থেকে ২৬ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীন সফর করবেন। এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এনএনবাংলা/পিএইচ