সাম্প্রতিক
Skip to content

হরমুজ প্রণালি নিয়ে চুক্তির খুব কাছাকাছি ইরান-ওমান: আরাগচি

ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালিতে চলাচলের সংকট কাটাতে ওমানের সঙ্গে একটি চুক্তির ‘খুব কাছাকাছি’ পৌঁছেছে ইরান। তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই তথ্য জানিয়েছেন। 

গত ফেব্রুয়ারি মাস থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চরম উত্তেজনা এবং পাল্টাপাল্টি হামলার জেরে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। এই অচলাবস্থা কাটাতে ইরান ও ওমানের এই সম্ভাব্য চুক্তিকে যুদ্ধের উত্তেজনা প্রশমনে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

সংবাদ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘যেকোনো সমঝোতা স্মারকে কিছু লঙ্ঘনের ঘটনা ঘটতে পারে। তবে লড়াইয়ের বদলে এসব সমস্যা সমাধানের জন্য একটি বিশেষ যৌথ দল গঠন করা উচিত।’ তিনি ইঙ্গিত দেন যে, বর্তমান পরিস্থিতিতে চুক্তি করার জন্য এখনই উপযুক্ত সময়।

তবে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, কেবল ওমানের সঙ্গে চুক্তিই যথেষ্ঠ নয়; এই পথ সচল হওয়া নির্ভর করছে যুক্তরাষ্ট্রের আচরণের ওপর। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের দাবি, যুক্তরাষ্ট্রকে অবশ্যই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, আটকে থাকা ইরানি সম্পদ অবমুক্ত করতে হবে এবং দেশটিকে ক্ষতিপূরণ দিতে হবে।

এনএনবাংলা/এফএস