সাম্প্রতিক
বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারাল প্রতিমন্ত্রীর গাড়ি, আহত নারীর মৃত্যু নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ শ্রমিক জীবিত উদ্ধার ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২% শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ডিম-সবজির বাজারে অস্বস্তি, বেড়েছে সয়াবিন তেল-মাছ-মুরগির দাম বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া ২ হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার লংমার্চ সরকার উৎখাতের আন্দোলন নয়, শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক কর্মসূচি: পরওয়ার বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ২৩ বাংলাদেশিসহ শতাধিক অভিবাসী আটক উত্তমকুমার শুধু জনপ্রিয় নন, তিনি বাঙালির মনের নায়ক: জয়া আহসান ‘সংখ্যালঘু’ নয়, বাংলাদেশি পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

বি১/বি২ ভিজিট ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসা মূলত স্বল্পমেয়াদি ব্যবসায়িক কার্যক্রম, পর্যটন, অবকাশযাপন, চিকিৎসা এবং নির্দিষ্ট কিছু অস্থায়ী ভ্রমণের জন্য ব্যবহার করা হয়। তবে এই ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে নির্দিষ্ট কিছু কার্যক্রম পরিচালনার অনুমতি নেই।

শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ঘোষণায় বি১/বি২ ভিজিট ভিসায় কোন কোন কার্যক্রম নিষিদ্ধ, তা জানানো হয়েছে।

দূতাবাসের তথ্য অনুযায়ী, বি১/বি২ ভিসাধারীদের জন্য নিষিদ্ধ কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে—

বার্থ ট্যুরিজম: ভবিষ্যতে মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া।

যুক্তরাষ্ট্রে চাকরি করা: কোনো মার্কিন নিয়োগকর্তা বা ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে পারিশ্রমিক নিয়ে কাজ করা।

পারিশ্রমিকের বিনিময়ে কাজ: ভিজিটর ভিসা ব্যবহার করে যুক্তরাষ্ট্রে কোনো ধরনের বেতনভুক্ত বা পারিশ্রমিকভিত্তিক কর্মসংস্থানে যুক্ত হওয়া।

ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিটের জন্য পড়াশোনা: বি১/বি২ ভিসায় এমন কোনো শিক্ষাক্রমে ভর্তি হওয়া, যার মাধ্যমে ডিগ্রি বা একাডেমিক ক্রেডিট অর্জন করা যায়।

এ কারণে যুক্তরাষ্ট্র ভ্রমণের আগে বি১/বি২ ভিসার আওতায় কোন কার্যক্রম অনুমোদিত এবং কোনগুলো নিষিদ্ধ—তা ভালোভাবে জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।