সাম্প্রতিক
বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারাল প্রতিমন্ত্রীর গাড়ি, আহত নারীর মৃত্যু নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ শ্রমিক জীবিত উদ্ধার ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২% শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ডিম-সবজির বাজারে অস্বস্তি, বেড়েছে সয়াবিন তেল-মাছ-মুরগির দাম বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া ২ হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার লংমার্চ সরকার উৎখাতের আন্দোলন নয়, শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক কর্মসূচি: পরওয়ার বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ২৩ বাংলাদেশিসহ শতাধিক অভিবাসী আটক উত্তমকুমার শুধু জনপ্রিয় নন, তিনি বাঙালির মনের নায়ক: জয়া আহসান ‘সংখ্যালঘু’ নয়, বাংলাদেশি পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে চাইনিজ তাইপেকে বড় ব্যবধানে হারালো বাংলাদেশ

ছবি: সংগৃহীত

চীনের হুলুনবুইর সিটিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকির আসরে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে চাইনিজ তাইপের মুখোমুখি হয়ে ৭-০ গোলের বিশাল ব্যবধানে জয় দিয়ে আসর শুরু করেছে লাল-সবুজ দলের খেলোয়াড়রা।

শনিবার (৫ সেপ্টেম্বর) চীনের মোক-এ অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ও গতিশীল হকি খেলে প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখে বাংলার নারীরা। বাংলাদেশের হয়ে কনা আক্তার গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ধারাবাহিক আক্রমণে ব্যবধান বাড়াতে থাকে বাংলাদেশ। জোড়া গোল আদায় করে নেন ইমা এবং আইরিন আক্তার রিয়া। ম্যাচের চতুর্থ ও শেষ কোয়ার্টারে এসে আক্রমণের ধার আরও বহুগুণ বাড়িয়ে দেয় বাংলাদেশ। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য আইরিন আক্তার রিয়াকে ম্যাচ সেরার স্বীকৃতি দেওয়া হয়।

‎বাংলাদেশ এ নিয়ে দ্বিতীয়বারের মতো জুনিয়র এশিয়া কাপে খেলছে। প্রথম ম্যাচের বড় জয় নিয়ে এবার বাংলাদেশের মেয়েদের সামনে আরও কঠিন পরীক্ষা। টুর্নামেন্টের পরবর্তী ম্যাচেই পাকিস্তানের মুখোমুখি হবে তারা।

এনএনবাংলা/এফএস