সাম্প্রতিক
বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারাল প্রতিমন্ত্রীর গাড়ি, আহত নারীর মৃত্যু নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ শ্রমিক জীবিত উদ্ধার ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২% শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ডিম-সবজির বাজারে অস্বস্তি, বেড়েছে সয়াবিন তেল-মাছ-মুরগির দাম বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া ২ হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার লংমার্চ সরকার উৎখাতের আন্দোলন নয়, শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক কর্মসূচি: পরওয়ার বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ২৩ বাংলাদেশিসহ শতাধিক অভিবাসী আটক উত্তমকুমার শুধু জনপ্রিয় নন, তিনি বাঙালির মনের নায়ক: জয়া আহসান ‘সংখ্যালঘু’ নয়, বাংলাদেশি পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি ট্রাম্পের

ছবি: সংগৃহীত

ইরানের পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলা চালানো হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ‘খুব শিগগিরই’ পিকঅ্যাক্সে হামলা চালাতে পারে।

ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতকে তিনি বড় কোনো যুদ্ধ হিসেবে দেখছেন না। ভিয়েতনাম যুদ্ধে প্রায় এক লাখ মার্কিন নাগরিক নিহত হওয়ার তুলনায় বর্তমান সংঘাতে এখন পর্যন্ত মাত্র ১৮ জন আমেরিকান নিহত হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

ইরানের ব্যাপক ক্ষতিগ্রস্ত নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছে অবস্থিত পিকঅ্যাক্স মাউন্টেন একটি অত্যন্ত সুরক্ষিত সামরিক স্থাপনা। পিকঅ্যাক্স পর্বত ইরানে স্থানীয়ভাবে ‘কুহ-এ কোলাং গাজ লা’ নামে পরিচিত। এটি দেশটির ব্যাপক ক্ষতিগ্রস্ত নাতানজ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার কাছাকাছি অবস্থিত। পাহাড়টির ভেতরে রয়েছে গভীর ভূগর্ভস্থ দুটি সুড়ঙ্গ কমপ্লেক্স।

ট্রাম্প আরো বলেন, হরমুজ প্রণালির সুরক্ষায় থাকা ইরানের রাডার, উড়োজাহাজ ও অন্যান্য ব্যবস্থা যুক্তরাষ্ট্র ধ্বংস করে দিয়েছে। তিনি দাবি করেন মাইন অপসারণকারী জাহাজ দিয়ে প্রণালিটির মাইনও সরানো হয়েছে। ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার দাবিও করেছেন ট্রাম্প। তার মতে, এতে ইসরাইল ও পুরো মধ্যপ্রাচ্য সুরক্ষিত হয়েছে।

এনএনবাংলা/এফএস