আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত
সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে সাভারের আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হযরত আলীর মালিকানাধীন বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
আশুলিয়া থানার ডিউটি অফিসার (এসআই) রাসেল হোসেন জানান, ওই ঘর থেকে দুর্গন্ধ আসছিল। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের মরদেহ উদ্ধার করেছেন। তিনি জানান স্বামীর গলায় গামছা প্যাঁচানো ছিল।
এদিকে সি আই ডির ফরেনসিক টিম এসে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।
এনএনবাংলা/এফএস
