সাম্প্রতিক
‘তিন নম্বর জন ডান’, পরীমণির কোলে থাকা নবজাতক নিয়ে জল্পনা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, সিফাতের জামিন নামঞ্জুর বিরামপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি-গ্রামবাসী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি হরমুজের বাইরেও ‘নিয়ন্ত্রিত অঞ্চল’ ঘোষণার হুঁশিয়ারি দিল ইরান সাভারে এসআই আলতাফ হত্যা মামলায় মূলহোতাসহ গ্রেপ্তার আরও ৪ ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা ডিএমপির উপপুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তার বদলি বিদেশ ভ্রমণ: ডলার এনডোর্সমেন্টে নতুন নির্দেশনা বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির
Skip to content

সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রীর সম্পদের তথ্য দিয়েছে এফবিআই

ছবি : সংগৃহীত

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানের যুক্তরাষ্ট্রে থাকা ব্যাংক হিসাব, ব্যবসা ও সম্পত্তির যাবতীয় রেকর্ড পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যুক্তরাষ্ট্রে থাকা তাদের ‘অপরাধলব্ধ সম্পদ’ জব্দ ও বাজেয়াপ্তের বিষয়ে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্টের (এমএলএআর) জবাবে এসব নথি পাঠানো হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক মো. আকতারুল ইসলাম।

দুদকের মানিলন্ডারিং-২ শাখার একটি চিঠি থেকে জানা গেছে, সাইফুজ্জামান চৌধুরী ও রুকমিলা জামানের বিষয়ে যুক্তরাষ্ট্রে পাঠানো এমএলএআর দেশটির সেন্ট্রাল অথরিটি এবং অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (ওআইএ) ২০২৫ সালের ১৯ মে গ্রহণ করে। ওই অনুরোধে তাদের ব্যাংক হিসাব, ব্যবসা ও সম্পত্তির রেকর্ড চাওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রে থাকা ‘অপরাধলব্ধ সম্পদ’ জব্দ ও বাজেয়াপ্তে প্রয়োজনীয় সহযোগিতাও চাওয়া হয়।

দুদকের চিঠি অনুযায়ী, এমএলএআরের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ‘FBI FD-302 Report of Investigation’ এবং ওই প্রতিবেদনে বর্ণিত সম্পত্তির রেকর্ড একটি সিডিতে সংযুক্ত করে পাঠিয়েছে।

তবে এমএলএআরে চাওয়া অন্যান্য রেকর্ড ও তথ্য পরবর্তী সময়ে পাঠানো হবে বলে দুদককে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে দেশটিতে থাকা সম্পদ জব্দ ও বাজেয়াপ্তের বিষয়েও পৃথক চিঠির মাধ্যমে জবাব দেওয়া হবে বলে দুদকের নথিতে উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্র থেকে পাওয়া এসব রেকর্ডের মূল কপি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে দুদক।

এনএনবাংলা/